নিকুঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রেস্তোরাঁয় আগুন

অগ্নিকাণ্ডরাজধানীর নিকুঞ্জে কলাপাতা নামের একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নিকুঞ্জ-২ এর ১৮ নম্বর রোডের ওই রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কুর্মিটোলা ফায়ায় স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।