৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ৪

গ্রেফতার৪৪ কোটি ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইউনিপেটু ইউ’র দুই কর্মকর্তা ও দুই এজেন্টসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (৭ মার্চ) বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন আক্তার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।