‘গণমাধ্যমের কাণ্ডারি নারী’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

আজ ৮ মার্চ, বিশ্বব্যপী উদযাপিত হচ্ছে নারী দিবস। এ দিন নারীর অধিকার আদায়ের দিন। দেশের চালিকা শক্তির অন্যতম হাতিয়ার নারী। গৃহিনী থেকে শুরু করে সাংবাদিকতায়, রাজনীতিতে, আইনজীবী, প্রশাসন এমনকি ব্যবসার সাফল্যে নারীর অবদান পুরুষের তুলনায় কোনও অংশে কম নয়।

বাংলা ট্রিবিউন বৈঠকি শুরুএরই ধারাবাহিকতায় বিশ্ব নারী দিবস উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হলো ‘গণমাধ্যমের কাণ্ডারি নারী’ শীর্ষক বৈঠকি। বৃহস্পতিবার (৮ মার্চ) বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হয় বাংলা ট্রিবিউন বৈঠকি।

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন- জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নিউজ ২৪ চ্যানেলের চিফ নিউজ এডিটর শাহনাজ মুন্নী, একাত্তর টিভির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর মিথিলা ফারজানা এবং বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।