হার্ট অ্যাটাকে ঢাকা ট্রিবিউনের সাংবাদিক এ কে এম ফয়সাল রহমান মৃত্যুবরণ করেছেন। শুক্রবার দুপুর ২টায় রাজধানীর একটি হাসপাতালে মাত্র ৩৩ বছর বয়সে মৃত্যু হয় তার।
জানা যায়, দুপুরে এক বন্ধুর বাসায় যাওয়ার পর ফয়সাল হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। ব্যথা বাড়লে বন্ধু তাকে ধানমন্ডির শংকরে থাকা ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার ইসিজি করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফয়সাল রহমান ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধিদের সমন্বয়ক ছিলেন। এর আগে তিনি দৈনিক ইনডিপেনডেন্ট ও ইউএনবি’তে কাজ করেছেন। ফয়সাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী ছিলেন।