এতে ৬৫০ জনের বেশি তরুণ-তরুণী ও দর্শনার্থী উপস্থিত ছিলেন। অ্যাকটিভ সিটিজেনস ইয়ুথ লিডাররা তাদের সামাজিক উদ্যোগগুলো তুলে ধরেন। এছাড়া আলোচনা অনুষ্ঠানে তরুণেরা তাদের কাজের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বোর বলেন, ‘বাংলাদেশের লাখো কর্মঠ তরুণই এদেশের চালিকাশক্তি। বাংলাদেশের দিনবদলের ক্ষেত্রে এই তরুণরাই মুখ্য ভূমিকা পালন করছেন এবং তাদের হাত ধরেই বাংলাদেশ একটি সফলতম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাবে।’
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহেম এবং ইউএসএইআইডি-ডিএফআইডি এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রকল্পের সাবেক চিফ অব পার্টি ডা. হালিদা হানম আক্তার। সভাপতিত্ব করেবেন ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার।
ব্রিটিশ কাউন্সিল ও দি হাঙ্গার প্রজেক্ট-এর যৌথ অংশীদারত্বে ২০০৯ সাল থেকে বাংলাদেশে অ্যাকটিভ সিটিজেনস কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে শান্তি ও সৌহার্দপূর্ণ পৃথিবী তৈরিতে তরুণ-তরুণীদের ‘ইয়ুথ লিডার’ হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করা হচ্ছে।