শনিবার (১০ মার্চ) বিকেলে কক্সবাজারে একটি হোটেলে ইউএস বাংলা এয়ারলাইন্সের দ্বিতীয় কাস্টামার সাকসেস সামিটে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। অন্যান্য অতিথির মধ্যে ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনিয়ট প্রিফনটেইন, আটাবের সভাপতি মঞ্চুর মোর্শেদ মাহবুব প্রমুখ।
বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেন, ‘কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে ১০ হাজার ফিটে উন্নীত করা হবে। যেন এখানে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মতো বড় উড়োজাহাজ নামতে পারে। কক্সবাজার বিমানবন্দরকে উন্নত করতে সরকার কাজ করছে।’
চীনে ফ্লাইট শুরু করা প্রসঙ্গে ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর চীনে যাত্রা শুরু করতে যাচ্ছে ইউএস বাংলা। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’
কাস্টামার সাকসেস সামিট প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সম্মেলন করার প্রধান উদ্দেশ্য হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তাদের এক সুতায় গাঁথা।’
অনুষ্ঠানে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রায় ৮০০ ট্রাভেল এজেন্ট ও কর্পোরেট ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউএস বাংলার ট্রাভেল এজেন্টদের বেস্ট সেলার অ্যাওয়ার্ড দেওয়া হয়।