মঙ্গলবার (১৩ মার্চ) এক মামলার রায় ঘোষণার আগে চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই শোক প্রকাশ করেন।
পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নোয়াখালীর সুধারামের আমির আলীসহ চার আসামির বিরুদ্ধে মামলার ১৫০ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পাঠ শুরু করেন ট্রাইব্যুনালের সদস্য বিচারক আবু আহমেদ জমাদার।
প্রসঙ্গত, সোমবার (১২ মার্চ) চার জন ক্রু ও ৬৭ জন যাত্রীসহ মোট ৭১ জন আরোহী নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে রওনা দিয়ে নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। নেপালের সেনা সূত্রে জানা গেছে, এই দুর্ঘটনায় মোট ৫০ জন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি রয়েছেন।