বাংলা ট্রিবিউনের ভিডিও এডিটর শর্মীর বাবা কামাল আহমেদ মারা গেছেন

শোকবাংলা ট্রিবিউনের ভিডিও এডিটর শারমিন আহমেদ শর্মীর বাবা  শেখ কামাল উদ্দিন আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
জানা গেছে, শেখ কামাল উদ্দিন আহমেদ  দীর্ঘদিন যাবত কিডনি  জটিলতায় ভুগছিলেন । শনিবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে  তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।  রবিবার বাদ জোহর জানাজা শেষে তাকে আজিমপুরে দাফন করা হবে।
শর্মীর বাবার মৃত্যুতে বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল শোক প্রকাশসহ তার আত্মার মাগফিরাত কামনা  এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানা।