এইএফ এর নির্বাহী পরিচালক নাফিসা খানমের তত্ত্বাবধান ও টিচার্স ট্রেনিং কলেজের লেকচারার জেসমিন নাহারের পরিচালনায় কর্মশালাটি পরিচালিত হয়।
দ্বিতীয় ও তৃতীয় মি. জেক হল ব্রুক, কনসাট্যান্ট, ডিরেক্টরেট অব সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন, মিনিস্ট্রি অব এডুকেশন বাংলাদেশ উপস্থিত হয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য এইএফকে ধন্যবাদ দেন।
এদিকে ১৭ মার্চ ট্রেনিং অনুষ্ঠানে প্রথমেই নাফিসা খানম বক্তব্য রাখেন এবং সবাইকে এই ট্রেনিংয়ের উপকারিতার সম্পর্কে ধারণা দেন। এরপর প্রশিক্ষক জেসমিন নাহারের পরিচালনায় ১২টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর, এবং অন্যান্য আধুনিক শিক্ষাযন্ত্রের ব্যবহারের মাধ্যমে ট্রেনিং শুরু হয়। প্রথমেই শিক্ষকদের কিবোর্ড ও ল্যাপটপ সম্পর্কে ধারণা, নতুন ফোল্ডার ওপেন করা, স্লাইড তৈরি ও ব্যবহার সম্পর্কে বিশদ ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হয়। পরে কম্পিউটারের প্রাথমিক ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণের ২য় ও তৃতীয় দিনে ইন্টারনেটের ব্যবহার, ছবি ডাউনলোড, এডিটিং, স্লাইডে এর ব্যবহার, ভিডিও কাটিং এবং একটি নমুনা শিক্ষা উপকরণ তৈরির ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। শেষে শিক্ষকরা একটি করে নিজের তৈরি ডিজিটাল শিক্ষা উপকরণ সবার সামনে উপস্থাপন করেন। এর ওপর ভিত্তি করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্ধারণ করে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।
সনদ ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় এইএফ’র নির্বাহী পরিচালক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের জন্য এইএফ এর দ্বার উন্মুক্ত রাখার ঘোষণা দেন, যেন তারা যেকোনও সময় উন্নত প্রযুক্তির ব্যবহার করে ল্যাপটপ ও ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে ডিজিটাল শিক্ষা উপকরণ অনুশীলন করে নিজেদের পাঠদানের মানোন্নয়ন করতে পারেন।