ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ওই শ্রমিকের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সহকর্মী আলামিন জানান, সায়েদাবাদের স্বামীবাগের মিতালী সরকারি প্রাথমিক স্কুলের পাশে ‘সোহান প্রোপার্টিস লিমিটেডের একটি নির্মাণাধীন ভবনের ৬ষ্ঠ তলায় কাজ করছিলেন। পরে দুপুরে খাবার খাওয়ার জন্য নিচে নামার সময় ৬ষ্ঠ তলার সিঁড়ির ফাঁকা দিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল পৌনে ৩টায় মৃত ঘোষণা করেন।