কোরআনে স্পষ্ট করে বলা আছে কি ধরনের পোশাক পরতে হবে। আমি এটাও মানি পোশাকই যে যৌন হয়রানির একমাত্র কারণ তা নয়, অন্য কারণও রয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের শুরা সদস্য মুফতি সাখাওয়াত হোসাইন। বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকালে বাংলা ট্রিবিউনের ‘পোশাক বিতর্ক’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ‘৫ বছরের বাচ্চাও ধর্ষণের শিকার হয়েছে, এর পেছনেও কি পোশাক দায়ী’
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বৈঠকি।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আলোচনায় অংশ নিয়েছেন লেখক ও মানবাধিকার কর্মী বৃত্বা রায় দীপা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. তাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন, নিউ আর্থ কিন্ডারগার্টেনের শিক্ষক ও নারী সাইক্লিস্ট সালমা আক্তার রুনী এবং বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।