সোমবার (২ এপ্রিল) সন্ধ্যায় নৌকাডুবির ঘটনায় নৌকায় থাকা আট আরোহীর মধ্যে ছয় জন সাঁতরে তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ ছিলেন।
খবর পেয়ে সদরঘাট নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবরিরা নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
আতাউর রহমান তখন বলেন, ‘সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আমরা খবর পাই, সদরঘাটে লঞ্চ টার্মিনালে একটি পারাপারের নৌকা ডুবে গেছে। এ ঘটনায় দুই যাত্রী নিখোঁজ রয়েছেন।’ তাদের উদ্ধারে তৎপরতা চলছে বলেও জানান তিনি।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, খুলনাগামী সরকারি এমভি বাঙালি লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থলে নৌ পুলিশের একটি ডুবুরি দলও ছুটে যায়।