তরুণের লাশ উদ্ধার





লাশরাজধানীর ওয়ারিতে একটি গলি থেকে ছুরিকাঘাতে গুরুতর আহত এক তরুণকে উদ্ধার করে পুলিশ। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার (২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
ওয়ারি থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম এ তথ্য জানান।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। তার পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।
শাহ আলম জানান, জয়কালী মন্দির সংলগ্ন সুইপার কলোনির পেছনের একটি গলি থেকে ওই তরুণকে উদ্ধার করা হয়। তার গলায় ও পিঠে ছুরিকাঘাতের দুটি জখম রয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, কে বা কারা কুপিয়ে ফেলে রেখে যায়।