এদিন মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম (রাজস্ব বিভাগ) মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, হুন্ডি ব্যবসায়ী আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম, তরুণ দত্ত, আব্দুর রহমান ও জহিরুল ইসলাম। মামলার আরেক আসামি তামিজ আনোয়ার পলাতক।
গত ২৯ মার্চ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম মানিক বাদী হয়ে মতিঝিল মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৮ মার্চ তাজিম আনোয়ারের মতিঝিলের প্রতিষ্ঠানে তল্লালি চালিয়ে ব্যাগভর্তি ৯ লাখ ৭৫ হাজার টাকা পাওয়া যায়। এই টাকার উৎস সম্পর্কে প্রতিষ্ঠানের কর্মচারী ফরিদ এবং তার বন্ধু পরিচয় দানকারী তরুণ দত্ত জানান, এই টাকা ভারতে হুন্ডির মাধ্যমে পাঠানোর জন্য রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে এভাবে টাকা পাচার করে আসছেন বলেও তারা স্বীকার করেন।