আদালত ওই একইদিন (৯ এপ্রিল) খালার হেফাজতে থাকা শিশু অংশুমান, শিশুটির খালা-খালুকে (শোভা রানী গুহ ও তার স্বামী বিপ্লব গুহ) আদালতে হাজির করতে ঘাটাইল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (৩ এপ্রিল) এক আবেদনের শুনানিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
মামলার বিবরণী থেকে জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চান্দশী গ্রামের বিপুল দে ও জেবা রানীর ছেলে অংশুমানের বয়স যখন যখন একবছর তখন তার খালা-খালু (শোভা রানী গুহ ও বিপ্লব গুহ) তাদের বাড়িতে বেড়াতে আসে। পরে ২০১৭ সালের ১৯ ডিসেম্বর শিশুটির খালা ও খালু নিঃসন্তান দম্পত্তি হওয়ায় দুই-তিন দিনের জন্য শিশু অংশুমানকে নিয়ে যান। এরপর ওই শিশুর বাবা-মা তাদের সন্তান ফেরত চান। কিন্তু খালা-খালু শিশুটিকে তাদের বাড়িতে আটকে রাখে।
এ ঘটনার পর সন্তানকে ফিরে পেতে গত ১৬ জানুয়ারি টাঙ্গাইল ক-অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে আবেদন করেন শিশুটির বাবা-মা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঘাটাইল থানার ওসিকে শিশুটিসহ তার খালাকে আদালতে হাজির করার নির্দেশ দেন। এরপর আদালতের নির্দেশ মোতাবেক ১৮ জানুয়ারি শিশুটিকে হাজির করা হয় এবং শিশুটিকে তার মায়ের কাছে ফেরত দেন আদালত। কিন্তু গত ২১ মার্চ উভয়পক্ষের শুনানি শেষে শিশুটিকে তার খালার হেফাজতে দেওয়ার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের এ আদেশ চ্যালেঞ্জ করে শিশুটির বাবা-মা হাইকোর্টের রিট দায়ের করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ম্যাজিস্ট্রেটকে তলব করেন।