নুরুল ইসরাম বলেন, ‘হুমায়রার তিন মাসের মেয়ে মারিয়মকে তার নানির জিম্মায় নেওয়ার আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।’
এরআগে রবিবার দুপুরে দুদিনের রিমান্ড শেষে হুমায়রাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামালার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (উপ-পরিদর্শক) প্রদীপ কুমার সরকার।
রাজধানীর কলাবাগান থানায় সন্ত্রাস নিরোধ আইনে দায়ের করা মামলায় গত ৫ এপ্রিল হুমায়রার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৪ এপ্রিল হুমায়রাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ।
উল্লেখ্য, হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে পুলিশ যে জঙ্গি হামলার চেষ্টা নস্যাৎ করে, সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রথমে খুলনা থেকে আত্মঘাতী বোমা হামলাকারী সাইফুলের বন্ধু আবদুল্লাহ বিন মোসাদ্দেক সামিকে গ্রেফতার করে।তানভীরের স্ত্রী হুমায়রা। এরপর পুলিশ সাংবাদিকদের জানান, হুমায়রাই তানভীরকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে। আকরাম হোসেন খান নিলয়ের মাধ্যমে জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়ন করে।
আরও পড়ুন: যেভাবে জঙ্গিবাদে জড়িয়ে পড়ে ধনাঢ্য পরিবারের মেয়ে হুমায়ারা