সোমবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে জরুরি এক সিন্ডিকেট সভায় এই তদন্ত কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে গত রবিবার মধ্যরাতে উপাচার্যের বাসভবনে সংঘটিত ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজকে অরাজক ও বর্বরোচিত উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সূত্র জানায়, সিন্ডিকেটের এই সভা মনে করে হামলার এই ঘটনা অত্যন্ত পরিকল্পিত। উপাচার্যের বাসভবনে হামলা, উপাচার্য ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের চেষ্টা বিশ্ববিদ্যালয়ে ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির একটি অপপ্রয়াস। কোটা সংস্কার আন্দোলন উপাচার্যের বাসভবনে হামলার সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট হতে পারে না বলে জানানো হয়।
সভায় উপাচার্য ভবনে হামলাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও ক্যাম্পাসে উপাচার্যের নিরাপত্তা জোরদারের জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়। এছাড়া কোটা সংস্কার সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে সরকারের নেওয়া পদক্ষেপের প্রতি সাড়া দিয়ে সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানানো হয়।
আরও পড়ুন:
কোটা সংস্কার প্রয়োজন: জাফর ইকবাল
কোটা সংস্কার আন্দোলন কতটা যৌক্তিক?
কোটা সংস্কার আন্দোলন ৭ মে পর্যন্ত স্থগিত
সেতুমন্ত্রীর কাছে কোটা সংস্কার দাবিতে পাঁচ দফা
আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত মানছেন না টিএসসিতে অবস্থানকারীরা
কোটা সংস্কারের আন্দোলনে হামলা, প্রতিবাদে ৩ ছাত্রলীগ নেতার পদত্যাগ
কোটা সংস্কার আন্দোলনে আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে: ডিএমপি
ঢাবি উপাচার্যের বাসভবনে হামলা ’৭১-এর তাণ্ডবকেও হার মানিয়েছে: নানক
খালি কোটা পূরণের প্রজ্ঞাপন নিয়েই অসন্তোষ, পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর