মিরপুরে ১৪ বছরের গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাশরাজধানীর মিরপুর এক নম্বরের পাইকপাড়ার আহমেদনগর থেকে শাহিনা (১৪) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ মার্চ) বেলা আড়াইটার দিকে খবর পেয়ে আহমেদনগরের একটি তিনতলা বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন মিয়া জানান, ওই বাড়ির তিনতলায় হারুন অর রশিদ নামের এক ব্যক্তির বাসায় ৫-৬ বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করতো শাহিনা।

মৃত শাহিনা নেত্রকোনা জেলার পূর্বধলা থানার মৃত মোহাম্মদ আলী মেয়ে। এখন পর্যন্ত তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পরই সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।