ফারমার্স ব্যাংকের চিশতীসহ ৪ জন গ্রেফতার

ফারমার্স ব্যাংক১৬০ কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীসহ চারজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১০ এপ্রিল) রাজধানীর গুলশান থানায় দায়ের করা এক মামলায় তাদের সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্যরা হলেন, মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী, ব্যাংকটির ফার্স্ট প্রেসিডেন্ট মুহাম্মদ মাসুদুর রহমান খান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন আহমেদ।

দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলমের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে। সামছুল আলম জানান, ফারমার্স ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় গুলশান থানায় ৬ জনের বিরুদ্ধে আজ মামলা হয়। এই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।