ঢামেক হাসপাতালে উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘আমি শিক্ষার্থীদের খোঁজখবর নিতে এসেছি। হাসপাতালার কর্তৃপক্ষকে তাদের সুচিকিৎসা দেওয়ার জন্য অনুরোধ করেছি। হাসপাতাল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কেবিনে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে।’
শাকিল আহম্মেদ নামের এক শিক্ষার্থী বলেন, 'উপাচার্য স্যার এসেছিলেন। আমাদের চিকিৎসার খোঁজ নিয়েছেন।'
আহতদের চিকিৎসার খরচ কারা বহন করছে জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, 'হল থেকে আমাদের চিকিৎসার খরচ বহন করা হচ্ছে।'
হাসপাতালে উপাচার্যের সঙ্গে ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এসএম মাকসুদ কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, প্রক্টর অধ্যাপক ড.এ কে এম গোলাম রব্বানী প্রমুখ।