বৃহস্পতিবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম মেহেদী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এর আগে বাসাইল পৌরসভার ভোটার তালিকা ও সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে রিটটি দায়ের করেছিলেন বর্তমান মেয়র মজিবুর রহমান। সেই রিটের ওপর শুনানি নিয়ে রুল জারি করেন আদালত।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল নির্বাচন কমিশন বাসাইল পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুসারে আগামী ১৫ মে ভোটগ্রহণের কথা ছিল।