ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মারা যাওয়া মো.হান্নান রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন এবং ছেলে আরমান স্কুলে পড়তো।
মো.হান্নানের খালাতো ভাই আব্দুর রশীদের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ীতে শেখদি পশ্চিমপাড়া বড়বাড়ি এলাকায় বাসার পাশের গলিতে টেনিস বল নিয়ে খেলছিল আরমান। এ সময় হঠাৎ বলটি পাশের পুকুরে পড়ে যায়। পুকুরের পানি আগে থেকেই কোনও কারণে বিদ্যুতায়িত অবস্থায় ছিল। আরমান বলটি আনতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে বাঁচাতে গেলে তার বাবা মো. হান্নানও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।