জবিতে যৌন নিপীড়নকারী শিক্ষকের বহিষ্কার চেয়ে মানববন্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের দুই ছাত্রীকে যৌন হয়রানির দায়ে একই বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল হালিম প্রামানিকের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে তারা মানববন্ধন করেন।
যৌন হয়রানির তদন্তে গঠিত দুটি কমিটির প্রতিবেদেনের ভিত্তিতে ৭৭তম সিন্ডিকেট সভায় ওই শিক্ষকে শুধু তিরস্কার করা হয়। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মনে।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা আব্দুল হালিম প্রামানিকের বহিষ্কারের জোর দাবি জানান। তারা এ সংক্রান্ত ৬টি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হচ্ছে পুনঃরায় তদন্ত কমিটি গঠন, অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, দুই ছাত্রীকে ভয়ভীতি ও হয়রানি বন্ধ করা, নিপিড়নকারীর যোগদান স্থগিত রাখা, সব ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আগামী ৩ মের মধ্যে প্রশাসনের সুস্পষ্ট বক্তব্য দেওয়া।

গত বছরের ১৭ ফেব্রুয়ারি আব্দুল হালিম প্রামানিককে যৌন হয়রানির অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয় এবং তদন্ত কমিটি গঠন করা হয়। এর চার মাস পর দ্বিতীয় তদন্ত কমিটি গঠন করা হয়। দুই তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে গত ৭৭তম সিন্ডিকেট সভায় ওই শিক্ষকে শুধু তিরস্কার করা হয়।

আরও পড়ুন:
জবির সেই শিক্ষকের বিরুদ্ধে ফের যৌন হয়রানির অভিযোগ, অবশেষে সাময়িক বরখাস্ত