শনিবার র্যাব-১০ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপসচিব) গাউছুল আজম। তিনি জানান, শনির আখড়া এলাকায় আটক সাইজউদ্দিন, বিল্লাল ও খোকন ব্যাপারীকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা গাঁজা বিক্রিসহ নিয়মিত গাঁজার আসর বসাতো। আর লাবু শিকদার ও রনিকে লালবাগ এবং ঢাকা শিক্ষা বোর্ড এলাকা থেকে আটক করে ছয়মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনার সময় র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর আনিসুজ্জামান ও এএসপি জাহিদসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।