উড়োজাহাজের অভ্যন্তরীণ রুটে ভাড়ার নীতিমালা প্রণয়নে রুল

সুপ্রিম কোর্ট

দেশের অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচলে ভাড়া নির্ধারণের জন্য নীতিমালা প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে চার সপ্তাহের মধ্যে বিমান সচিব, এভিয়েশন কর্তৃপক্ষ, ইউএস-বাংলা এয়ারলাইন্সসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (৭ মে) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

পরে তিনি সাংবাদিকদের জানান, দেশের অভ্যন্তরীণ রুটে একেক উড়োজাহাজ কোম্পানি একেক ধরনের ভাড়া নির্ধারণ করে। টিকিট বাতিলের চার্জসহ বিভিন্ন চার্জেও অসঙ্গতি দেখা যায়। তাই অভ্যন্তরীণ রুটে সরকারি-বেসরকারি সব উড়োজাহাজের ভাড়াসহ সব ধরনের চার্জের জন্য নীতিমালা প্রণয়ন চেয়েছিলাম। আদালত শুনানি নিয়ে রুল জারি করেছেন।