ভূমি প্রশাসন বিষয়ক প্রশিক্ষণ কোর্সগুলোর কারিকুলাম যুগোপযোগীকরণ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার কাটাবনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (এলএটিসি) সোমবার (৭ মে) কর্মশালাটি অনুষ্ঠিত হয়। একসেস টু ইনফরমেশনের (এটুআই) নির্দেশনায় কর্মশালাটির আয়োজন করে এলএটিসি।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব আব্দুল জলিল। প্রধান আলোচক ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান। এতে পাবর্ত্য ভূমি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এআরএম খালেকুজ্জামান, ভূমি অধিগ্রহণ বিশেষজ্ঞ মির্জা তারিক হিকমত, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, বিয়াম ফাউন্ডেশন, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট, বিসিএস প্রশাসন একাডেমিসহ বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের আনুষদরা অংশ নেন।
ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং একাডেমি (এলএটিসি) ভূমি সম্পর্কিত বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ দিয়ে থাকে৷ এসব কোর্সে বর্তমানে যা পড়ানো হয় সেগুলো আরও যুগোপযোগী করতে কর্মশালায় তা রিভিউ ও সুপারিশ করা যুগোপযোগী কোর্স কারিকুলাম উপস্থাপন করা হয়৷