মঙ্গলবার (৮ মে) দুপুরে স্বর্ণ পাচারকালে বেবিচকের কর্মচারী মো. ইলিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে বলে জানান ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথোলো চৌধুরী। উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৯২ লাখ টাকা।
অথোলো চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের আগমনী হলের ৮ নম্বর বেল্টের কাছে স্বর্ণ পাচারকালে বেবিচকের কর্মচারী ইলিয়াস উদ্দিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ তিনি স্বর্ণের কথা অস্বীকার করেন। পরে কাস্টমস লাউঞ্জে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার শরীরের বিভিন্ন স্থান থেকে লুকানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক ইলিয়াস সিভিল এভিয়েশনে ই/এম ডিভিশনের হেলপার পদে কর্মরত (আইডি নং-CA003999)। তাকে থানায় সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে দি কাস্টমস অ্যাক্ট-১৯৬৯ ও বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।