রমনা থানার উপ-পরিদর্শক (এসআই ) বাতেন ও দীপঙ্কর আটক ছিনতাইকারীকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
এবিষয়ে ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার (এসি) মো. ইহসানুল ফেরদৌস জানান, বুধবার (৯ মে) সকালে মগবাজার চেয়ারম্যান গলিতে ছিনতাইয়ের সময় জনতার গণপিটুনির শিকার হয় সে। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে একটি ছোরাসহ আটক করে। তখন ওই ছিনতাইকারীকে ঢামেক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসা হয়।
ইহসানুল ফেরদৌস আরও জানান, ছিনতাইয়ের শিকার শাখাওয়াতের অভিযোগপত্র তৈরির সময় আটক যুবক থানার ভেতরে আবারও অসুস্থ হয়ে পড়ে। তাকে পুনরায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে বিকাল ৫ টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসক এইচ এম তারেক জানান, ‘ওই যুবককে পুলিশ হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।