নিহতের ছেলে পার্থ জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে ভাই প্রান্তকে নিয়ে তার বাবা কোচিংয়ে যাচ্ছিল। রিকশায় যাওয়ার সময় উত্তরার পলওয়েল মার্কেটের সামনে সাকুরা পরিবহন নামে একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে বেলা পৌনে ১২টার দিকে বাবাকে কর্তব্যরত চিকিৎসক মৃতু ঘোষণা করেন।
তিনি আরও জানান, তার ভাই প্রান্ত ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।