শনিবার (১২ মে) রাতে দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানের মাধ্যমে এ শুভেচ্ছা বার্তা পাঠান তিনি।
শুভেচ্ছা বার্তায় মির্জা ফখরুল বলেন, ‘বাংলা ট্রিবিউনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা ট্রিবিউন ভালো করছে।’
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ মে অনলাইন জগতে আত্মপ্রকাশ করে বাংলা ট্রিবিউন। প্রতিষ্ঠানটির প্রকাশক কাজী আনিস আহমেদ ও সম্পাদক জুলফিকার রাসেল।