ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন কারখানা সিলগালা

ভ্রাম্যমাণ আদালত

রাজধানীর শ্যামপুরে অনুমোদনবিহীন নিউ মাস্টার নুডলস ও কোকাকোলা নুডলস কোম্পানি সিলগালা করে দিয়েছে মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান দুটিকে একলাখ টাকা করে জরিমানা অনাদায়ে মালিকের তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার গেন্ডারিয়া স্টেশনের উল্টো দিকে মীর হাজিরবাগে প্রতিষ্ঠান দুটির কারখানায় এ অভিযান চালানো হয়। এছাড়াও আরও একটি কারখানায় অভিযান চালিয়ে সেটিও সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,শ্যামপুরে অনুমোদনবিহীন নিউ মাস্টার নুডলস কোম্পানিটি অনুমোদনবিহীনভাবে পরিচালিত হচ্ছিল। এ প্রতিষ্ঠানে অভিযানের সময় দেখা গেছে মেয়াদোত্তীর্ণ পচা ও দুর্গন্ধযুক্ত আটা ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে নুডলস বানানোর হচ্ছিল। এ কারণে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়াসহ এর মালিক ইউসুফ মোল্লাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এখান থেকে ১৪০ কার্টন নুডলস জব্দ করা হয়েছে।  কোম্পানি দুটি এ জরিমানা করেছে আদালত।  

এরপর ওই কারখানার পাশেই ১৩ তলা ভবনের আন্ডারগ্রাউন্ডে কোলাকোলা নামে আরেকটি নুডলস কারখানায় অভিযান চালানো হয়। সেখানেও নোংরা পানি ব্যবহার করে এবং মেয়াদোর্ত্তীর্ণ আদা ময়দা দিয়ে নুডলস তৈরির অভিযোগে এর মালিককে এক লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করে দেওয়া হয়। এই কারখানার মালিক হাফিজুর রহমান অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যান। পরে কারখানার ম্যানেজার রাজ্জাককে আটক করা হয়। জরিমানার টাকা অনাদায়ে রাজ্জাককে তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়।

ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, এরপর একই এলাকায় হাফিজুরের বড়ভাই আলতাফ হোসেনের একটি কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এই কারখানায় পিঙ্ক নামের তেল জাতীয় পানীয় ব্রান্ডের টিউব আইসক্রিম, আর ইয়ামিন নামের লিচু তৈরি করা হতো। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় কারখানার মালিক বিএসটিআই-এর কিছু কাগজপত্র দেখান। কাগজগুলো পরীক্ষা করা পর্যন্ত কারখানাটি সিলগালা করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে, স্থানীয় সূত্র জানায়, আলতাফ হোসেনের কারখানায় এর আগেও সাতবার অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।