রাজধানীর ওয়ারীতে আম পাড়তে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে বাপ্পি (১৩) নামের এক কিশোর নিহত হয়েছেন। সোমবার (৪ জুন) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্জিত করেন।
এ ব্যাপারে নিহত বাপ্পির খালু দেলোয়ার হোসেন জানান, বাপ্পি জয়কালী মন্দিরের পাশে আমার চায়ের দোকান দেখাশোনা করতো এবং সেখানেই থাকতো। চায়ের দোকানের পাশের আম গাছে উঠে আম পাড়ার সময় বৈদুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টায় মৃত ঘোষণা করেন।
বাপ্পি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গোপীনগর গ্রামের সাহেব আলীর ছেলে।