সোমবার (৪ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
নৈর্ব্যত্তিক (প্রিলিমিনারি) পাসের পর এ বছর লিখিত পরীক্ষায় অংশ নেন ১১ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থী। গত বছরের ১৪ অক্টোবর লিখিত পরীক্ষা হয়।
এর আগে গত বছরের ২১ জুলাই নৈর্ব্যত্তিক পরীক্ষা হয়। এতে ৩২ হাজার ৬০৪ জন অংশ নেন। পরীক্ষা শেষে ওই দিনই বার কাউন্সিলের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এতে ১১ হাজার ৮৪৬ জন কৃতকার্য হন।
প্রসঙ্গত, বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়— প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক।