মগবাজার, মধুবাগে মাদকবিরোধী অভিযানে আটক অর্ধশত

অভিযানে আটক কয়েকজনরাজধানীর রমনা থানা এলাকার মগবাজার ও মধুবাগ এলাকায় মাদকবিরোধী অভিযানে অন্তত অর্ধশত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ জুন) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান চলে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকদের বিষয়ে তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। এরপর প্রত্যেকের বিষয়ে অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।