বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ওয়াইজেএফবি’র উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মো. আইয়ুব ভুঁইয়া, যমুনা অয়েল লিমিটেডের পরিচালক সাইফুদ্দিন নাসির, ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ল্যাব) সভাপতি অ্যাডভোকেট কাজী ওয়ালীউদ্দিন ফয়সল, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপপ্রধান বার্তা সম্পাদক রুহুল গনি সরকার জ্যোতি ও আবাবিল হজ্ব গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ।
স্বাগত বক্তব্য দেন ওয়াইজেএফবি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের। মোনাজাত পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক জাওহার ইকবাল খান।
এছাড়া সংগঠনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ ও সুনামগঞ্জ জেলা কমিটির নেতারা ইফতার মাহফিলে অংশ নেন।