জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন ১৮ বিচারপতির পুষ্পস্তবক অর্পণ

জাতীয় স্মৃতিতে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া নতুন ১৮ জন বিচারপতি।

বুধবার (৬ জুন) সকাল ১১টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে এবং সেখান থেকে ফেরার পথে ১২টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মাদ সাইফুর রহমান।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণপুষ্পস্তবক অর্পণকারী ১৮ জন বিচারপতি হলেন—মো. আবু আহমেদ জমাদার, এস এম আব্দুল মবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, এস এম মনিরুজ্জামান, শশাংক শেখর সরকার, মোহাম্মদ আলী,  মহিউদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও  ড. কেএম হাফিজুল আলম।
প্রসঙ্গত, গত ৩০ মে এই ১৮ জন বিচারপতির নিয়োগ সংক্রান্ত গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। পরদিন (৩১ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের নতুন এই ১৮ অতিরিক্ত বিচারপতির শপথবাক্য পাঠ করান।

ছবি: সুপ্রিম কোর্ট প্রশাসন