বৌদ্ধ মন্দিরে সমাজের খেটে খাওয়া মানুষদের জন্য ইফতার (ফটো স্টোরি)

single pic template-7 copyরাজধানীর বাসাবোর সবুজবাগে অবস্থিত ধর্মরাজিক বৌদ্ধ মহামন্দিরের মূল ফটক তালাবদ্ধ থাকে বছরের বেশিরভাগ সময়। দরজার সামনে নিরাপত্তায় দায়িত্বরত পুলিশ ছাড়া কাউকে খুব একটা দেখা যায় না। তবে এই চিত্রটা বদলে যায় রোজার সময়। প্রতিদিন বিকাল সাড়ে ৪টার দিকে খুলে যায় মূল ফটকটি। এরপর কী কী হয় তা নিয়ে এই ফটোস্টোরি।

single pic template-3 copy* রমজান মাসে বিকালে বৌদ্ধ মহামন্দিরে সারি বেঁধে ঢোকেন সমাজের খেটে খাওয়া মানুষ। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে রিকশাচালক, মাটি কাটা শ্রমিক, গৃহকর্মী এমনকি ভিক্ষুকরাও থাকেন সেই দলে।
single pic template-5 copy* সমাজের নিম্নবিত্তদের জন্য প্যাকেটভর্তি ইফতার সরবরাহ করতে দাঁড়িয়ে থাকেন ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের প্রধানসহ অন্যরা। এ চিত্র গত আট বছরের। 

single pic template-4 copy* মন্দিরে গেলে চোখে পড়ে, মূল ফটকের বাইরে অপেক্ষারত সবাই স্থানীয় খেটে খাওয়া মানুষ। প্রতি বছর রোজার সময় এই মানুষগুলো মন্দিরের ফটকের বাইরে এসে জড়ো হন। তাই বলা যায়, বৌদ্ধ মহামন্দিরে ধর্মের কোনও ভেদাভেদ নেই। 

single pic template-2 copy* মূল ফটকে দাঁড়িয়ে থাকা দায়িত্বরত একজন নম্বর লেখা একটি করে টোকেন তুলে দিচ্ছেন অপেক্ষমাণ মানুষদের হাতে।


single pic template-6 copy* সেই টোকেন জমা দিতে হয় ইফতারের বাক্স নেওয়ার আগ মুহূর্তে।
single pic template-8 copy* একেবারে ভেতরে খোলা জায়গায় সারি বেঁধে দাঁড়ান সবাই।
single pic template-1 copy* শুরুর দিকে ইফতার নিতে আসা মানুষের সংখ্যা একশ’ থেকে দেড়শ থাকলেও শেষ সময়ে সেই সংখ্যা প্রায় দুইশ’ ছাড়িয়ে যায়।
ছবি: লেখক