ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. মাহফুজ রিভেঞ্জে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ৪টি ইউনিট পাঠাই। পরে তেজগাঁও থেকে দুটি ও মিরপুর থেকে একটি ইউনিট পাঠানো হলেও পরে তিনটি ইউনিট ফেরত আনা হয়। এর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।’
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলজিডি ভবনের গ্রাউন্ড ফ্লোরে গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।’
তিনি আরও বলেন, ‘আগুনে গ্যারেজের ভেতরে থাকা দুটি গাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত সেটি জানা যায়নি।’