ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দিবাগত রাত ৩টার দিকে ডিবি পুলিশের সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে আমাদের খবর দিলে আমরা গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢমেক) হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।