গাজীপুরে জেএমবি’র পলাতক সদস্য গ্রেফতার

জেএমবিগাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র এক পলাতক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২ এর একটি দল। গ্রেফতার জঙ্গির নাম আল আমিন ওরফে ইব্রাহীম (৩০)।
সোমবার (২৫ জুন) দুপুরে র‌্যাব-২ এর অধিনায়ক লে. ক. আনোয়ার উজ জামান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জেএমবির এই সদস্য তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় এজাহারভুক্ত আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। রবিবার (২৪ জুন) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।’
গ্রেফতার আল আমিন ওরফে ইব্রাহীমকে থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপার্দ করা হবে বলেও জানান তিনি।