সাম্প্রতিক সময়ে হওয়া সিটি নির্বাচনগুলোর মধ্যে গাজীপুরেরটি খুবই সুষ্ঠু হয়েছে বলে অভিমত দিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘বিশ্লেষণে গাজীপুর সিটি নির্বাচন’ শীর্ষক বৈঠকিতে তিনি এ অভিমত দেন।
সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, ‘নির্বাচনের সময় কোনও সহিংস ঘটনা ঘটতে দেখা যায়নি। বিভিন্ন গণমাধ্যমে এমন খবর এসেছে। দুই পক্ষেরই এজেন্টরা ভালোভাবেই কাজ করেছে। অনেক ভোটারের উপস্থিতি ছিল। ভোট ভালো পড়েছে, ভোটাররা ভোট দিতে পেরেছেন। সাধারণত সিটি নির্বাচন যেগুলো হয়েছে সেসবের মধ্যে এই নির্বাচনটি খুবই সুষ্ঠু হয়েছে।’
তিনি বলেন, ‘কিছু জায়গায় একটু সমস্যা তো থাকবেই। তবে সেটা খুবই মাইনর বলে মনে করছি।’
বৃহস্পতিবার (২৮ জুন) বিকাল সাড়ে ৪টা থেকে শুরু বাংলা ট্রিবিউন বৈঠকি রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ বৈঠকি।
ছবি: সাজ্জাদ হোসেন