বৃহস্পতিবার (২৮ জুন) বিকাল সাড়ে ৪টায় শুরু হওয়া বাংলা ট্রিবিউন বৈঠকি রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এ বৈঠকি।
চৌধুরী আকবর হোসেন বলেন, ‘গাজীপুর নির্বাচনে ভোটারদের মধ্যে বেশ আগ্রহ দেখেছি। উপস্থিতি ভালো ছিল। নারী ভোটারদের এবং বৃদ্ধ ভোটারদেরও বেশ আগ্রহ দেখা গেছে। অন্য ভোটগুলোতে সাধারণত দেখা যায় না। এটা গাজীপুরের সিটি নির্বাচনের ব্যতিক্রম বিষয়। এছাড়া আরও ভালো দিক ছিল, নির্বাচনকে ঘিরে বড় ধরনের সংঘর্ষ বাঁধেনি। ছোটখাটো ঝামেলা একটু হয়তো ছিলই। এছাড়া যারা নিবার্চন পর্যবেক্ষণের দায়িত্বে কেন্দ্রে ছিলেন তারা কোনও অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে সমাধানের চেষ্টা করেছেন।’