রাজধানীতে পৃথক ঘটনায় মদ্যপানে ২ জনের মৃত্যু

লাশ

রাজধানীতে পৃথক ঘটনায় মদ্যপানে এক শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। হাজারীবাগ ও খিলগাঁও থানা এলাকায় ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন, খিলগাঁওয়ের ফল বিক্রেতা  খলিলুর রহমান (৪৫),  হাজারীবাগে শিক্ষার্থী মো. তানভীর আয়ান (২২)। ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ীর উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া।

খলিলুর রহমানের ছেলে শামীমের বলেন, খিলগাঁও ত্রিমুহনী এলাকা শুক্রবার রাতে মদ্যপান করেছিলেন, পরে অসুস্থ হয়ে পড়লে শামীম শনিবার সকাল সোয়া ৭ টায় ঢামেক হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। থলিলের বাবার নাম নুরুল ইসলাম।

অপরদিকে, হাজারীবাগ শংকর আরমানখা গলি ১১২ নম্বর বাসার নিচতলার একটি মেসের বাসিন্দা তানভীর আয়ান (২২)। শনিবার সকালে তার পরিচিত শাহারিয়ার নামে আরেক শিক্ষার্থী তাকে ঐ বাসা থেকে উদ্ধার করে, ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি সাংবাদিকদের জানান, আমি সংবাদ পাই যে সে অসুস্থ। তাই আমি তাকে নিয়ে যাই হাসপাতালে সেখানে সে জানিয়েছে সে গতকাল (শুক্রবার) মদ্যপান করে। পরে সেই হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে, সেখানে পরিক্ষানিরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১ টায় মৃত ঘোষণা করেন।

শাহরিয়ার আরও জানান,  তানভীর আইন বিষয়ে পড়াশোনা করতেন। তার পরিবারের লোকজনকে সংবাদ দেওয়া হয়েছে।তার বাবার নাম আব্দুস ছাত্তার। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।