কামরুল হাসান বলেন, ‘ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করছে। নিখোঁজ অপর শিশুকে খুঁজে বের করার চেষ্টা করছে।’
কামরাঙ্গীরচর থানার ওসি শাহীন ফকির জানান, কামরাঙ্গীরচরের বড় মসজিদ এলাকার ১ নং গলির পাশের একটি ডোবার ওপরে ভাঙারি কুড়াতে যায় হৃদয় ও ইমন নামে দুই শিশু। এসময় হৃদয় হঠাৎ করে ডোবার নিচে ডুবে যেতে থাকে। তা দেখে ইমন তাকে টেনে তোলার চেষ্টা করে এবং চিৎকার করে। এসময় হৃদয়কে উদ্ধার করা গেলেও হৃদয় পানির নিচে তলিয়ে যায়।
ওসি শাহীন ফকির বলেন, ‘ডোবায় ওপরে ময়লার স্তূপ, নিচে পানি ছিল। ময়লা সরিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ইমনকে উদ্ধারের চেষ্টা করছে। উদ্ধার হওয়া হৃদয় আশঙ্কামুক্ত।’
দুই শিশুই পাশের একটি বস্তিতে বাবা-মায়ের সঙ্গে থাকে।