এশিয়ার প্লেয়াররা এখন ইউরোপের সঙ্গে খেলতে পারে: সালাম মুর্শেদী

 

সালাম মুর্শেদীইউরোপের সঙ্গে এশিয়ার টিমের খেলায় আগে ব্যবধান থাকলেও এখন আর নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী।দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘ফুটবল-ফুটবল’ শীর্ষক বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (৫ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটে বাংলা ট্রিবিউন স্টুডিওতে শুরু হয়েছে এ বৈঠকি। রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে ব্সেরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।




সালাম মুর্শেদী বলেন, ‘এবারের বিশ্বকাপ যখন শুরু হয় তখন আমি বলেছিলাম, অনিশ্চয়তার সৃষ্টি হবে। ইউরোপের সঙ্গে যখন এশিয়ার টিম খেলেছে তখন বড় একটা ব্যবধান দেখেছি। এখন কিন্তু নেই। এশিয়ার প্লেয়াররা এখন ইউরোপের সঙ্গে খেলতে পারে।’
তিনি বলেন, ‘এবারের বিশ্বকাপটা একটু ভিন্ন। যে দেশে এবার হচ্ছে আগে কখনও হয়নি; এটা একটা বড় চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জ উপেক্ষা করে রাশিয়া প্রমাণ করেছে সেরা আয়োজন করা সম্ভব। আমার কাছে যেটা মনে হয়, রাশিয়া সেরা আয়োজক দেশ। আয়োজনে তাদের কোনও ঘাটতি নেই। ফেভারিট হিসেবে জার্মানি, আর্জেন্টিনা, পর্তুগাল ও ইংল্যান্ড ছিল।’
জাতীয় ফুটবল দলের সাবেক এই খেলোয়াড় বলেন, ‘আর্জেন্টিনার ক্ষেত্রে বয়স কিন্তু একটা বড় ফ্যাক্ট, সেদিনের খেলায় আমরা দেখেছি।পর্তুগালের সাপোর্টার আমরা কেন? রোনালদোর কারণে। স্পেন সেদিন ৯০০ পাস করেছে, কিন্তু গোল করার মতো কোনও সিচুয়েশন তৈরি করতে পারেনি। স্পিড অনেক বড় একটা ফ্যাক্ট। আবার যেমন সুইজারল্যান্ড আর সুইডেনের ম্যাচ ছিল অনেক ধীরগতির ম্যাচ।’