আটককৃতরা হলেন সিভিল এভিয়েশন কর্মচারী মো. জামাল উদ্দিন পাটওয়ারী ও দুই যাত্রী মোহাম্মদ একরামুল হক এবং জাহিদুল হক সালমান ভুইয়া।
অথেলো চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কাস্টম হাউসের একটি দল রবিবার সকাল ৯টায় শাহজালাল বিমান বন্দরের তৃতীয়তলায় লাউঞ্জ এলাকায় অবস্থান নেয়। সে সময় এমিরেটস এয়ারলাইন্সে (একে-৫৮২) আগত দুই যাত্রী স্বর্ণসহ তৃতীয় তলার মসজিদে প্রবেশ করেন এবং স্বর্ণ হস্তান্তরের জন্য নামাজের ভঙ্গিমায় অপেক্ষা করতে থাকেন। পরবর্তীতে সিভিল এভিয়েশন কর্মচারী মো. জামাল উদ্দিন পাটওয়ারী মসজিদে স্বর্ণ সংগ্রহের জন্য প্রবেশ করেন। এ সময় তিনজনকে আটক করে কাস্টম হলে নিয়ে আসা হয় এবং বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগের মধ্যে রাখা সিগারেটের প্যাকেটের মধ্যে লুকানো হলুদ স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫৭টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার মোট ওজন ৬ কেজি ৬০০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৩২ লক্ষ টাকা।
তিনি জানান, আটক সিভিল এভিয়েশন কর্মচারী মো. জামাল উদ্দিন পাটওয়ারী ‘ক্লিনিং শিফট ইনচার্জ’ হিসেবে বিমানবন্দরে কর্মরত, যার আইডি নং- CAAB000182, ডিউটি পাস নং-১০০২ (স্যানিটেশন সেকশন), ১০১৭ (স্যানিটেশন সেকশন)। নিয়ম অনুযায়ী কর্মরত থাকা অবস্থায় একজন কর্মচারীর কাছে একটি ডি-পাস থাকার কথা থাকলেও তার কাছে দুটি ডি-পাস পাওয়া যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।