সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি সভাপতি সালমান সিদ্দিকী৷ তিনি বলেন, ‘গত ১৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে 'নিপীড়নবিরোধী শিক্ষকবৃন্দের' সংহতি সমাবেশে অধ্যাপক আকমল হোসেনের দেওয়া বক্তব্যের একটি অংশকে খণ্ডিত ও পরিপ্রেক্ষিতবিহীনভাবে প্রচার করে তাঁর সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটূক্তির অভিযোগ আনা হয়েছে। অধ্যাপক আকমল হোসেনের বক্তব্যের পুরো ভিডিও এবং লিখিত ব্যাখ্যা দেখলে যে কেউ বুঝতে পারবেন তাঁর বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত ব্যাখ্যা দেওয়া হচ্ছে।’
সংবাদ সম্মেলনে ৩০ (জুলাই) সোমবার দুপুর ১২ টায় মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজউল্লাহ, সাধারণ সম্পাদক রাজিব কুমার দাশ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাবি শাখার আহ্বায়ক আলমগীর হোসেন সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাবি শাখার দফতর সম্পাদক ওমর ফারুক শাকিল প্রমুখ ৷