বৃহস্পতিবার (২ আগস্ট) ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত ‘ইউজিসি অ্যাওয়ার্ড অ্যাডভাইজরি কমিটি’র সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
বৈঠকে জানানো হয়, আগামী সেপ্টেম্বরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উপস্থিত থেকে শিক্ষকদের হাতে স্বর্ণপদক তুলে দিতে সম্মতি জানিয়েছেন বলেও জানানো হয় ওই বৈঠকে।
ইউজিসি সূত্রে জানা গেছে, ১৯৮০ সালে প্রবর্তিত হয় ‘ইউজিসি অ্যাওয়ার্ড’ নামে এই সম্মাননা দেওয়া শুরু হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উচ্চশিক্ষায় মৌলিক গবেষণা ও প্রকাশনায় উৎসাহ দিতে দেওয়া এই সম্মাননার নাম পরবর্তীতে ‘ইউজিসি স্বর্ণপদক’ করা হয়।
সম্মাননার জন্য নির্বাচিত শিক্ষকরা প্রত্যেকে সনদ ও স্বর্ণপদক পাবেন। এছাড়া বইয়ের জন্য ৫০ হাজার এবং প্রবন্ধের জন্য ৩০ হাজার টাকা সম্মানী পাবেন।