নিহতের মামাতো ভাই সাইদুর বাংলা ট্রিবিউনকে জানান, মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে শাহীন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তখন দুর্ঘটনার ঘটনা ঘটে।এসময় রাস্তায় পাশে থাকা পল্লীবিদ্যুতের কাজ চলছিল।এমন সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ সেখানে থাকা পল্লীবিদ্যুতের প্রকৌশলী মনোরঞ্জন গোড়ামিকে (৫০) ধাক্কা দেয়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৫ টার দিকে চালক শাহীনকে মৃত ঘোষণা করেন। আহত মনোরঞ্জন গোড়ামি চিকিৎসাধীন রয়েছেন।
এসআই মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’