শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

ছাত্র ইউনিয়নের মশাল মিছিলনিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
শনিবার (৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে  থেকে এই মশাল শুরু হয়৷ পরে কলাভবন, ডাকসু ভবন,কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে মিছিলটি টিএসসিতে  রাজু ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ৷
সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জিএম জিলানী শুভ বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানাই ৷ হামলাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে৷ আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় সরকারকে বহন করতে হবে ৷ নৌমন্ত্রীকে পদত্যাগ করতে হবে ৷'
সমাবেশে উপস্থিত ছিলেন— ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক রাজিব কুমার দাসসহ আরও অনেকে।